স্থানীয়ভাবে তৈরি প্রথম ওয়ানপ্লাস স্মার্টফোন বিক্রিতে রেকর্ড
বাংলাদেশে তৈরি প্রথম ওয়ানপ্লাস স্মার্টফোন সম্প্রতি বাজারে উন্মোচন করা হয়। ওয়ানপ্লাস নর্ড এন৩০ এসই ফাইভজি ডিভাইসটি এখন দেশব্যাপী পাওয়া যাচ্ছে। দেশের যেকোনো ওয়ানপ্লাস স্টোর অথবা অনলাইন প্লাটফর্ম থেকে স্মার্টফোনটি ক্রয় করা যাচ্ছে।
রবিবার ওয়ান প্লাস বাংলাদেশ জানিয়েছে, ওয়ানপ্লাস স্টোরের পাশাপাশি অনলাইনে গ্রাহকরা সরাসরি পিকাবু, ডলবিয়ার বা দারাজ থেকে স্মার্টফোনটি ক্রয় করতে পারছেন। বিক্রি শুরুর প্রথম দিনেই দারাজ এবং পিকাবুর স্মার্টফোন বিভাগে সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছে ওয়ানপ্লাস নর্ড এন৩০ এসই ফাইভজি।
ওয়ানপ্লাস বাংলাদেশ’র সিইও মেঙ্ক ওয়াং জানিয়েছন, বাংলাদেশে বিক্রয়-পরবর্তী সেবাদানে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সাপোর্ট সিস্টেম নিশ্চিত করবে ওয়ানপ্লাস। এরই মধ্যে দেশজুড়ে ৩৫টি বিক্রয়-পরবর্তী সেবা কেন্দ্র (২২টি সার্ভিস সেন্টার ও ১৩টি সার্ভিস পয়েন্ট) চালু করেছে।
ডিভাইসটিতে রয়েছে আধুনিক গ্লোয়িং ফেদার ডিজাইন এবং চমৎকার অডিও-ভিজ্যুয়াল ফিচার। ডিভাইসটির ৬ দশমিক ৭২ ইঞ্চি ফুল এইচডি প্লাস সানলাইট ডিসপ্লে, উন্নত ডুয়াল স্টেরিও স্পিকার এবং আল্ট্রা ভলিউম মোড, যার সাহায্যে উপভোগ করা যাবে দুর্দান্ত অডিও-ভিজ্যুয়াল অভিজ্ঞতা। ১৫,৯৯৯ টাকা দামের এ স্মার্টফোনে সেরা অভিজ্ঞতা নিশ্চিতে এই ফোনে রয়েছে ৩৩ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জিং, ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪ জিবি র্যাম (সাথে ৪ জিবি এক্সটেন্ডেড র্যাম সুবিধা) ও ১২৮ জিবি স্টোরেজ (রম) এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ ফাইভজি ৭এনএম চিপসেট। এছাড়া ৫০ মেগাপিক্সেল এআই ডুয়াল ক্যামেরা, ২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাসহ ডিভাইসটির আল্ট্রা নাইট মোড ব্যবহারকারীর ফটোগ্রাফি অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা।







